বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরজন্য অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশন থেকে দেয়া নির্দেশনায় এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য সংযুক্ত ‘ছক’ অনুসারে সিটি করপোরেশন ও পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) ওইসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় পাটাতে হবে।

পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার হতে প্রাপ্ত তথ্যসমূহ অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ