,

৭ বছর পর ভারতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।

সাত বছর পর ভারতে এটি শি চিনপিংয়ের প্রথম সফর। ২০২০ সালে হিমালয় সীমান্তে দুই দেশের সেনাদের সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছিল। ওই সংঘর্ষে ২০ ভারতীয় ও চার চীনা সেনা নিহত হন।
নয়াদিল্লিতে পৌঁছানোর পর লাল গালিচায় শিকে স্বাগত জানানো হয়।

এ সময় ভারতীয় নারীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। শনিবার সন্ধ্যায় শি ও মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। গত তিন বছরে এটি হবে তাদের তৃতীয় বৈঠক।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভারত-চীন সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত দৃষ্টিতে এগিয়ে নিতে চায় বেইজিং।

দুই দেশের মতপার্থক্য সঠিকভাবে মোকাবিলা করে ভালো প্রতিবেশী ও সহযোগী হিসেবে কাজ করতে চায় চীন। ব্রিকসে বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে।

এবারের ব্রিকস সম্মেলন এমন এক সময়ে হচ্ছে, যখন ইরান-ইসরায়েল সংঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এসব সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি, বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ