শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইতির আত্মঘাতী গোলে এগিয়ে গেল ব্রাজিল

প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের পর আজ হাইতির বিপক্ষে জয়ের বিকল্প নেই কার্লো আনচেলত্তির ব্রাজিলের। ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচ শুরুর পর থেকেই হাইতিকে চেপে ধরে একের পর এক আক্রমণ শাণাতে থাকে সেলেসাওরা। যার ফলশ্রুতিতে ম্যাচের ২৩ মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে।

ম্যাচের ২৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে হাইতির ডি-বক্সে ঢুকে এক জোরালো শট নেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। হাইতির গোলকিপার জনি প্লাসিড প্রথম দফায় শটটি ঠেকিয়ে দিলেও বিপদ মুক্ত করতে পারেননি। ফিরতি বলে ব্রাজিলের স্ট্রাইকার মাতেউস কুনহাকে রুখে দিতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে বসেন হাইতির ডিফেন্ডার। ফলে ১-০ গোলের লিড পায় ব্রাজিল।

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটেই বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিলেন বার্সেলোনা তারকা রাফিনহা। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় রেফারি সেই গোলটি বাতিল করেন।

গোল বাতিলের ধাক্কা সামলে ২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন রাফিনহা। হাইতি গোলকিপারকে একা পেয়েও জালভেদ করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ