শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

Stop Sexual abuse Concept, stop violence against Women, international women's day

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌ- বাজার এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ ও ভুক্তভোগী নারী সূত্রে জানা যায়, উপজেলার যাত্রামুড়া বৌ-বাজার এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খাঁন পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য অজ্ঞাতনামা একজনকে নিয়ে ভুক্তভোগী নারীর বসতঘরে ঢুকে গলায় ধারালো ছুরি ধরে। এ সময় ভোক্তভোগী নারীর স্বামী শহিদুল ইসলাম (২৬) ঘরের ভিতর প্রবেশ করলে আফজাল বলে, তাদের খুশি না করলে স্বামী ও ঘুমিয়ে থাকা শিশুপুত্র মো. জুনাইদকে (৩) মেরে ফেলবে।

এ সময় আফজাল ও তার সঙ্গী ওই নারীর স্বামীর গলায় ধারালো ছুরি ধরে তাকে ধর্ষণ করে। আফজাল এ সময় ঢাকার এক কাস্টমারকে খুশি করতে হবে মর্মে চাপ প্রয়োগ করে ও হুমকি দেয়। এ সময় স্বামীর ব্যবহৃত রেডমি-১০ মোবাইল ফোনটি তারা নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আফজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ