,

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি প্রাধ্যক্ষকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার রাত ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এসব সিদ্ধান্ত জানান।

তিনি জানান, তদন্তে দোষী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের প্রাথমিকভাবে বহিষ্কার করা হবে এবং তাঁদের নাম উল্লেখ করে মামলায় চার্জশিট দেওয়া হবে। হামলায় ইন্ধন ও উসকানিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যা ৭টা থেকে মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন সাংবাদিক ও শিক্ষার্থীরা।

শহীদ জিয়াউর রহমান হলের সামনে রোববার রাতে হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তিন নেতাকে বহিষ্কার এবং ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

দল থেকে বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ