ভারতে অবস্থানরত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার মতে, শেখ হাসিনা জনগণের দ্বারা ‘বিতাড়িত’ এবং তার রাজনৈতিক অধ্যায় শেষ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে কেইপিজেড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আগের বিএনপি সরকারের সময়ে প্রকল্পটি নেওয়া হয়েছিল বলে শেখ হাসিনা সরকার কেইপিজেডকে যথাযথভাবে ব্যবহার করেনি। তিনি এটিকে ‘প্রতিহিংসা’র উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এই ধরনের প্রতিহিংসামূলক হেট্রেটের (ঘৃণার) রাজনীতি বন্ধ করতে হবে।’






