মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে এক রাতে ঝরল ৫ প্রাণ

ফাইল ফটো।

রাজধানীতে এক রাতেই ঝড়ে গেছে পাঁচটি প্রাণ। শুক্রবার (৬ মার্চ) রাতে ঈদের শপিং করতে গিয়ে নিউমার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার মেয়ে। একই রাতে তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালক মারা গেছেন।

অপরদিকে একই রাতে সোনারগাঁও ক্রসিং এলাকায় দুই পথ কিশোরের মাদক সেবন করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এক কিশোর অপরজনকে হত্যা করে। ময়জুলকে হাসপাতালে নিয়ে আসা আল আমিন নামে আরেক কিশোর জানায়, তারা কারওয়ান বাজার এলাকায় থাকে এবং ভাঙারি টোকানোর কাজ করে। রাতে ক্রসিংয়ে আরেক হামিদুলের সঙ্গে ড্যান্ডি খাওয়া নিয়ে ময়জুলের মারামারি হয়। 

একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাঁচের টুকরা দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। 

তেজগাঁও সোনারগাঁও ক্রসিংয়ে কিশোরের কাঁচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে তেজগাঁও সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে হামলার শিকার হয় ময়জুল। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল আমিন আরও জানান, ময়জুলের বাড়ি ময়মনসিংহে। সে কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি টোকাত। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। নিহত কিশোরের পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ