,

মুক্তিযোদ্ধা দলের সভাপতিকে বহিষ্কারের দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন

নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে বহিষ্কার, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে অন্যান্য সহযোগী সংগঠনের ন্যায় বিএনপির অঙ্গ সংগঠনে অন্তর্ভুক্ত করা, বিএনপিতে গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচারের দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা শহরের জয়দেবপুর বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা।

এসময় তিনি বলেন, গত ২৯ বছর ধরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের অনৈতিক ও বিতর্কিত ভূমিকায় দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ অবস্থায় তার বহিষ্কার ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে অন্যান্য সহযোগী সংগঠনের ন্যায় অন্তর্ভুক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম গাজী, সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু নাছির রাসেদ, সহ সভাপতি মো. আব্দুল হাকিম, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ