রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাট-১ আসনে প্রথমবার জিতলেন জামায়াত প্রার্থী, ফুল দিয়ে বরণ শিবিরের


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথমবারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

‎ভোটে বিজয়ী হয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফকিরহাট উপজেলার নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

‎এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক ও সেক্রেটারি ইমন শেখ, ফকিরহাট পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎নির্বাচন বিশ্লেষকদের মতে, অধ্যক্ষ মশিউর রহমান খানের জয়লাভে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলমীর নতুন মাইলফলক স্থাপিত হলো।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে পরাজিত করে এ আসনে জয়লাভ করেন। তার বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রথম বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য পেলেন।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর ১৩টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে বাগেরহাট-১ আসনে ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) দুইবার বিএনপির দু’জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। বাকি ১০ বারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।

‎সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ