মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে কেকে কেটে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নারী ক্রিকেট দলের কোচ রাশেদ ইকবাল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, আকচা ইউপি চেয়ারম্যান শিমলা রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রোহান, সাংবাদিক জাকির মোস্তাক মিলু, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।

বক্তারা বলেন, এশিয়া পোস্ট ইতিমধ্যে সংবাদ মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছেন। আমরা আশা করি এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে কাজ করবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবে। তাদের সংবাদ আমরা ফলো করি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ