,

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

মানবিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন

সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের কথা বলেন, তুলে আনেন মানুষের সংকটের কথা। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তারা পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়ান না। তবে মাঝেমধ্যে তাদেরও দরকার পড়ে সমানুভূতি আর সহায়তার।

সংকটে তাদের পাশে দাঁড়ানোও তাই সমাজের কর্তব্য হয়ে দাঁড়ায়। আর সেই মানবিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয় বিটের দুই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা সহায়তা দিয়েছে এবিজি ফাউন্ডেশন। সেই সঙ্গে প্রয়াত দুই সাংবাদিকের পরিবারের হাতেও সহায়তা চেক তুলে দেয় ফাউন্ডেশনটি। সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় এই সহায়তা তুলে দেয়া হয়। অসুস্থ এবং প্রয়াত দুই সাংবাদিকের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার ও হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে এবং অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন ও আমানুর রহমানের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল ও পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি ; এম. জেড. হোসেন আরজু, হেড অব ডিভিশন (আর অ্যান্ড ডি), এবিজি এবং মো. শাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ