বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সাবেক সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী এবং নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি বেগম সেলিমা রহমানের রোগমুক্তি কামনায় পটুয়াখালীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নারী ও শিশু অধিকার ফোরাম, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
অনুষ্ঠানে বেগম সেলিমা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর বলেন, বেগম সেলিমা রহমান দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও নারী-শিশু অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং সকলের নিকট দোয়া চাচ্ছি।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা তাঁর সুস্থতা কামনায় একযোগে মোনাজাতে অংশ নেন।







