বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে বিপুল পরিমাণ টাকাসহ আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে করে সৈয়দপুরে আসেন। তার হ্যান্ড ব্যাগে আনুমানিক ৪০ লাখ বাংলাদেশি টাকা রয়েছে বলে সূত্রে জানা যায়।

সূত্র আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এটি সন্দেহজনক মনে হয়েছে। তাই তাকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ