বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চুক্তিতে চার মন্ত্রণালয়ে সচিব নিয়োগ

প্রশাসনে একটি মন্ত্রণালয় ও তিন বিভাগে সাবেক চার সরকারি কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। তাদেরকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রন্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে।

চুক্তিভিত্তিক নতুন নিয়োগ পাওয়া সচিবদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগ, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা এই পদে অধিষ্ঠিত থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ