,

গাজীপুরে ইবনে সিনার ন্যাচারাল মেডিসিন ডিভিশনে আগুন

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন ডিভিশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আইয়ুব আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আগুনের তীব্রতা রয়েছে। তিনি নিজেও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে দুটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ