বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ আনার নেয়ার পথে পালিয়েছে। গতকা রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগরীর বাইমাইল ময়লার বাগারের পাশে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, মামলার শুনানি সহ হাজিরা দেওয়া জন্য প্রতিদিনই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি নেয়া হয়। প্রতিদিনের মতো রোববার সকালে বিচারিক কার্যের জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয় ৷ আদালতের কাজ শেষে বিকেলে ঢাকা হতে তাদের পূনরায় কাশিমপুর কারাগারে নিয়ে আসার পথে আসামি রাজা পায়খানা করবেন বলে চিৎকার শুরু করে। আসামি বহনকারী গাড়িটি গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এসআই তাকে টয়লেট করানোর জন্য নিচে নামায়। এ সময়েই ওই আসামি কৌশলে দৌড়ে পালিয়ে গিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশেমপুর কারাগারে আনার পথে একজন বন্দী পালিয়ে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ওই বন্দীর টয়লেটে চাপ দিয়েছে বলে চিৎকার চেঁচামেচি করছিলেন। পরে তাকে টয়লেট করানোর জন্য নিচে নামানো হলে পালিয়ে যায়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, বিস্তারিত আরো পরে বলা যাবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো: নজরুল ইসলাম বলেন, আমাদের কারাগারে বন্দি রাজা ওরফে পিচ্চি রাজাকে পুলিশ আজ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি পালিয়ে গেছেন। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দী ছিলেন।







