পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। ৮ জুলাই (শনিবার) সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটার পর্যটনশিল্পের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও গনমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয় মতবিনিময় সভায়। একই সঙ্গে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে আরও আকর্ষণীয় ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিঁনি।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আ. আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজান পারভেজ প্রমূখ।
এর আগে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে কুয়াকাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কুয়াকাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ।






