,

কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর ওপর হামলা করেছে চার সহকর্মী!

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে একই অফিসের চার সহকর্মীর বিরুদ্ধে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন-কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের উচ্চমান সহকারি সোয়াইব আহমেদ, অফিস সহায়ক আবু বক্কর সিদ্দিক, কার্যসহকারি জাকির হোসেন ও ইসতিয়াক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইমাস পূর্বে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীদের একজন কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য চাঁদা তোলা হয়। এই চাঁদার টাকা আদায় নিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে অফিস কক্ষে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং তার ওপর হামলা করে চার সহকর্মী। এতে মাহমুদুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হন। পরে অফিসের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়া যান।

এই বিষয়ে যোগাযোগ করেও ঘটনায় জড়িত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর অভিযুক্ত চারজনের বিরুদ্ধে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এই প্রসঙ্গে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ