,

কলাপাড়ায় মাছ ধরার নৌকা থেকে জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার একটি নৌকা থেকে খলিল(৪০) নামের এক জেলের মরদের উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৫ জুলাই) সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের খালের উপরে একটি ছোট্ট নৌকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিল নামের ঐ জেলের মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত খলিল ধুলাসারের কাউয়ার চর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে এবং ওই নৌকারই একজন জেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম খাঁন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এটি ময়না তদন্তের পরে জানা যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ