বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় বিএনপি নেতা পরিচয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫ একর জমি দখল, অত:পর…..

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতা পরিচয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫ একর জমি দখল করে সাইনবোর্ড সাঁটিয়ে শ্রেনী পরিবর্তন করার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিএনপি’র পক্ষ থেকে সাইনবোর্ড তুলে নেয়া হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার ও সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর নেতৃত্বে উপজেলা বিএনপি জমি দখল করে সাঁটানো সাইনবোর্ডটি তুলে নেয়।

Oplus_131072

এর আগে বিএনপি নেতা-কর্মী পরিচয়ে ১৫/১৬ জনের একটি গ্রুপ ব্যবসায়ী নির্মল নন্দীর কয়েক যুগ ধরে মালিকানাধীন থাকা রজপাড়া মৌজার, জে এল ৯, বিএস ৪৯৬ খতিয়ানের ১৫ একর জমি বিএনপি নেতা পরিচয়ে দখলে নিয়ে জমির শ্রেণী পরিবর্তন করে সার্জেন্ট অব: ফজলুল হক গং নাম লিখে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়া হয়। এ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়।

ভুক্তভোগী নির্মল নন্দী বলেন, ‘ রুহুল, রাসেল সহ ১০/১২ জনের একটি গ্রুপ তিন চারদিন আগে আমার জমি দখলে নিয়ে শ্রেণী পরিবর্তন করে। এরপর বিএনপি’র পক্ষ থেকে আজ জমি থেকে সাইনবোর্ড তুলে নেয়া হয়। বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার এ বিষয়ে আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। তিনি দখলকারীদের জমির শ্রেণী পরিবর্তন করে মাটি কাটার স্থানে ভরাট করেও দিতে বলেছেন।’

উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, ‘ নির্মল নন্দীর শ্যালকের কাছ থেকে ওরা ৩. ৬০ একর জমি কিনে ১৫ একর জমি দখলে নিয়ে সাইনবোর্ড দেয়। এবং জমির শ্রেণী পরিবর্তন করে। বিএনপি পরিচয়ে জমি দখলের গর্হিত এ কাজটি আমাদের নজরে আশায় উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা দখলকৃত সাইনবোর্ড তুলে ফেলেছি। এবং উপজেলা বিএনপি’র পক্ষ থেকে তাদেরকে জমি ভরাট করে দিতে বলেছি। বিএনপি কখনও অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না বলে বলে মন্তব্য করেন তিঁনি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ