শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের ১০ হাজার মানুষ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের ১০ মানুষ। রবিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ-উল-ফিতরের ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া, বালিয়াতলী ও কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করছে ঈদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ