বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সরাসরি অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তবে তিনি বলেছেন, প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে বৃটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেখানে বৃটিশ সামরিক ঘাঁটির ব্যবহার পূর্বসম্মত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যের মধ্যেই সীমিত থাকবে।

স্টারমার বলেন, আমরা যুক্তরাষ্ট্র–ইসরাইলের আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্তের ভিত্তি হলো দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের যৌথ আত্মরক্ষা নিশ্চিত করা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন সুরক্ষা করা।

তিনি আরও জানান, সরাসরি হামলায় অংশ না নিলেও অঞ্চলজুড়ে যুক্তরাজ্য তার প্রতিরক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ