,

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা সড়কে বিক্ষোভ চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশুলিয়া অঞ্চলে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

আজ রোববার (০১ নভেম্বর) সকালে আশুলিয়ার বুড়ির পাড়া এলাকার নিট এশিয়া, নরসিংহপুরে ট্রাউজার লাইন ও আল মুসলিম কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরির দাবিতে কারখানার অভ‍্যন্তরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।

পরে তারা নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের সামনে এসে বিক্ষোভ শুরু করলে ওই কারখানায় শ্রমিকদেরও ছুটি দেয় মালিকপক্ষ। এরপর নিরাপত্তার স্বার্থে কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফেরার প্রাক্কালে একটি অংশ সড়কে বিক্ষোভ করে।

এ সময় পুলিশ তাদের শান্ত থাকতে মাইকিং করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশের প্রায় ৪ শতাধিক পুলিশ সদস‍্যকে সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে মুঠোফোনে জানান শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোমিনুল ইসলাম।

তিনি জানান, যে কোন যৌক্তিক আন্দোলন তারা করতে পারে। তবে সরকার সমাধানে মজুরি বোর্ড গঠন করার পরও এমন বিক্ষোভ পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে হত‍্যার হুমকির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ