,

আমতলীতে মামলার বাদীর বিরুদ্ধে স্বাক্ষী দেয়ায় স্বাক্ষীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

একটি মামলায় বাদীর বিরুদ্ধে স্বাক্ষী দেয়ায় স্বাক্ষী রেবেকা বেগমকে বাদী কামাল হাওলাদার চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রেবেকা বেগম এমন অভিযোগ করেছেন। গুরুতর আহত রেবেকাকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার শাখারিয়া গ্রামে শুক্রবার দুপুরে।

জানাগেছে, আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের কামাল হাওলাদার প্রতিবেশী নিজাম সিকদার ও হালিম মিস্ত্রির বিরুদ্ধে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষনের অভিযোগ এনে গত ১৫ ফেব্রুয়ারী বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক আমতলী থানার ওসি গত ২৩ ফেব্রুয়ারী মামলাটি এজাহার হিসেবে গ্রহন করেন। পরে পুলিশ মামলটি তদন্ত করতে ঘটনাস্থলে যান। ওই সময় পুলিশ রেবেকা বেগমসহ স্থানীয়দের স্বাক্ষী নেন। তারা মামলার বাদীর বিরুদ্ধে স্বাক্ষী দেন। এতে ক্ষুব্দ হন মামলার বাদী কামাল হাওলাদার। শুক্রবার দুপুরে রেবেকা ওই মামলার বাদী কামাল হাওলারের বাড়ীর পাশে একটি টেইলার্সের দোকানে পোশাক আনতে যান। ওই সময় রেবেকা ও কামাল হাওলাদারের স্ত্রী রেক্সেনার সঙ্গে কথা কাটাকাটি ও চুলাচুলির ঘটনা ঘটে। এক পর্যায় কামাল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে রেবেকাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। তার ধারালো অস্ত্রের আঘাতে রেবেকার মাথা ও কপালে গুরুতর জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহুয়া তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।

প্রত্যক্ষদর্শী কুলসুম বলেন, রেবেকা আমার কাছে পোশাক নিতে আসে। তাকে দেখে কামাল হাওলাদারের স্ত্রী রেক্সনা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে কামাল হাওলাদার চাপাতি দিয়ে রেবেকাকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।

আহত রেবেকা বেগম বলেন, কামাল হাওলাদার তার স্ত্রীকে দিয়ে নিজাম সিকদার ও হালিম মিস্ত্রির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুলিশ তদন্ত করতে আসলে আমি সত্য স্বাক্ষী দিয়েছি। এ কারনে আমাকে কামাল হাওলাদার ও তার স্ত্রী রেক্সনা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

এ বিষয়ে জানতে কামাল হাওলাদার মুঠোফোনে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে চাপাতি দিয়ে কয়েকটি আঘাত করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মহুয়া বলেন, আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ