,

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদ তামিম প্রথমবারের মতো বাংলাদেশি ব্যাটার টেস্টে সেঞ্চুরি করলেন। নাথান লায়নের বলটি লং অফ দিয়ে মেরে সিঙ্গেল নেন তিনি। ক্রিজের মাঝেই থাকতে সেঞ্চুরির আনন্দে মাতেন তানজিদ। বোলিং এন্ডে পৌঁছে সেঞ্চুরির আনুষ্ঠানিকতা সারেন। হেলমেট খুলে উদযাপন করেন মাত্র দুই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার চার বল আগে সিঙ্গেল নিয়ে ৭৪ বলে ফিফটির দেখা পান নাজমুল হোসেন শান্ত। তানজিদের সঙ্গে অধিনায়কের জুটিও একশ ছোঁয়ার পথে।

তার আগে তানজিদ ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করে বাংলাদেশকে প্রথম ইনিংসে দুইশ এনে দেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও পায় সফরকারীরা। ডারউইন টেস্টের ছড়ি এখনও বাংলাদশের হাতে। ২ উইকেটে তাদের সংগ্রহ ২৩০ রান।

এর আগে প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে তারা ১৭ রানে পিছিয়ে ছিল। লাঞ্চের আগে এদিন ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সফরকারীরা।

১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থেমেছেন। আর ১০২ বলে পঞ্চাশ ছোঁন তানজিদ।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল মুমিনুলের ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন মুমিনুল। শতক ছাড়ানোর পর জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ