বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০টি ঘুমের ট্যাবলেট খেলেন মেঘমল্লার বসু, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। একাধিক ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা চেষ্টা করেছেন বলে জানা গেছে।

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কেন মেঘমল্লার বসু এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খান মেঘমল্লার। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ