শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজে দুই ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব

None

হরমুজ প্রণালিতে ভারতীয় দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।

শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। এর আগে শনিবারই ‘ভাগ্য লক্ষ্মী’ নামক একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে।

এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

একইসাথে, ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি।

এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, কয়েকটি নৌযান এই প্রণালি পার হলেও যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে’ ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে ‘শত্রুর সঙ্গে সহযোগিতাকারী’ হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র: আল–জাজিরা

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ