আজ ৫ নভেম্বর (বৃহস্পতিবার) লালমনিরহাট শহরের সাহেবপাড়া নিবাসী রত্নগর্ভা আলহাজ্ব জাহানারা বেগমের দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমার নিজ বাসভবন লালমনিরহাটের সাহেবপাড়াস্থ ‘জাহানারা মঞ্জিল’ ও স্টোরপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন খতম, বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও দুইটি এতিমখানায় এতিম শিশুদের রাতের খাবার বিতরণ করা হবে। মরহুমার নিকট আত্নীয় এবং শুভানুধ্যায়ীদের এ দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে মরহুমার কন্যা যুক্তরাষ্ট্রের নিউইয়ার্ক প্রবাসী আয়শা বেগম (তোতা), পুত্র অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ( ঢাকা) এ.এইচ.এম হাবিবুর রহমান (জিন্না) অনুরোধ জানিয়েছেন।
বিজ্ঞপ্তি।










