,

প্রধানমন্ত্রীকে দক্ষিণ বঙ্গে স্বাগত জানালেন হাজারো নেতাকর্মী

প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণবঙ্গে প্রথম সরকারি সফরে বরিশাল যাত্রাপথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বরইতলায় এবং রাঘদী ইউনিয়নের চর প্রশনদ্দীতে
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে মুকসুদপুর অতিক্রম করেন প্রধানমন্ত্রী।

এ সময় তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বরইতলা এলাকায় সমবেত হন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা অতিক্রম করার সময় কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ