শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরনের শুভ উদ্ভোদন করেন গোপালগঞ্জ -১ এর সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম (এমপি)।

আজ বুধবার, (২৫ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকাল ০৪ ঘটিকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দীকার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ মাননীয় সংসদসদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার মিয়া অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ,

আব্দুল্লা আল মামুন মুকসুদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুস সালাম খান সভাপতি, তারেকুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক মুকসুদপুর উপজেলা বিএনপি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার, মুকসুদপুর গোপালগঞ্জ।

মুকসুদপুর উপজেলায় ১৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজ ৫ কেজি সার ২০ কেজি,পাট বীজ ১ কেজি সার ১০ কেজি, তিল বীজ ১ কেজি সার ১৫ কেজি করে এবং পিয়াজ সংরক্ষণকারী ইয়ার ফ্লো মেশিন বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ