,

মিঠামইন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকাররম হোসেন খোকা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকাররম হোসেন খোকাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক গুরুতর শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিঠামইন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকাররম হোসেন খোকাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ