সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির নতুন কমিটিঃ গলাচিপায় আহবায়ক মোস্তফা দশমিনায় আহবায়ক সিদ্দিক

আলহাজ্ব গোলাম মোস্তফা-কে আহবায়ক ও আলতাফ হোসেন-কে সদস্য সচিব করে গলাচিপা উপজেলা বিএনপি’র ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, সিদ্দিক আহম্মেদ মোল্লা-কে আহবায়ক ও শাহ আলম শানু-কে সদস্য সচিব করে দশমিনা উপজেলা বিএনপি’র ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং রফিকুল ইসলাম খান-কে আহবায়ক ও সাহেব আলী মাতাব্বর-কে সদস্য সচিব করে গলাচিপা পৌর বিএনপি’র ০২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়েছে।

জানা যায়, আজ সোমবার রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে দুই উপজেলা পটুয়াখালী -৩ কমিটি প্রকাশ করা হয়েছে। আলহাজ্ব গোলাম মোস্তফা-কে আহবায়ক ও আলতাফ হোসেন-কে সদস্য সচিব করে গলাচিপা উপজেলা বিএনপি’র ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, সিদ্দিক আহম্মেদ মোল্লা-কে আহবায়ক ও শাহ আলম শানু-কে সদস্য সচিব করে দশমিনা উপজেলা বিএনপি’র ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং রফিকুল ইসলাম খান-কে আহবায়ক ও সাহেব আলী মাতাব্বর-কে সদস্য সচিব করে গলাচিপা পৌর বিএনপি’র ০২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

গত ১৭ ই জানুয়ারী পটুয়াখালী দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোবেট রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়া সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুনের পক্ষ নেওয়ায় উপজেলা দুটির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে মনে করছেন নেতারা। এ আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে ছেড়ে দিয়েছে বিএনপি। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষে স্থানীয় বিএনপির সমর্থন রয়েছে। এ কারণ কমিটি বিলুপ্তি করা হয়েছিল

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ