,

বর্ণাঢ্য সব আয়োজনে উৎসব মুখর হয়ে ওঠে কুয়াকাটা পর্যটন কার্নিভাল

বর্ণাঢ্য সব আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে দুই দিন ব্যাপী কুয়াকাটা পর্যটন কার্নিভাল। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে দুই দিনব্যাপী এ কার্নিভালের বিভিন্ন ইভেন্ট ছিল মনোমুগ্ধকর ও দারুণ উপভোগ্য। দেশ-বিদেশের অগণিত পর্যটক অংশ নেয় কুয়াকাটা কার্নিভালে। তবে উচ্ছ্বাস প্রকাশ করলেও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক পর্যটক।

পর্যটন কার্নিভাল উপলক্ষে শনিবার সকালে অনুষ্ঠিত হয় বীচ ম্যারাথন ও পিঠা উৎসব । ভোর পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে বীচ ম্যারাথন শুরু হয়ে গঙ্গামতি সৈকতে শেষ হয়। দীর্ঘ ৬ কিলোমটারের এ দৌড়ে ৮ থেকে ৯শ’ পর্যটক অংশ নেয় । পরে সেখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বীচ ম্যারাথনে সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ আর সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে দৌড়াতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। এছাড়া বীচ ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও রাতে তারকা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান জমে ওঠে। রবিবার প্রত্যুষে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এ উৎসব।

এর আগে শুক্রবার সকালে বীচ ফুটবল, বিকেল সাড়ে চারটায় লেম্বুর বন সৈকতে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা । এসময় হরেক রংয়ের ঘুড়িতে বর্নিল হয়ে ওঠে সৈকতের আকাশ। রাতে তারকা শিল্পীদের অংশগ্রহণে জমে ওঠে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সহ প্রশাসনের উচ্চা পর্যাযের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ