শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা নদীতে বাস দুর্ঘটনা: শিশু নারীসহ ২৪ জনের মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত শিশু নারীসহ মোট মৃত ২৪ জনকে উদ্ধার করেছে “দি লাইফ সেভিং ফোর্স” বাহিনী, স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার ২৫ মার্চ দিবাগত রাত ২টা ৬ মিনিটের সময় ফায়ার সার্ভিস গনমাধ্যমকে এসব তথ্য জানান।

বুধবার (২৫ মার্চ ) আনুমানিক সন্ধ্যা ৬টা ৩১ মিনিটের সময় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে।

বাসটি প্রায় ৬০ ফুট পানির নিচে ডুবে যায়। রাত ১২ টা ৩৮ মিনিটের সময় এটি উদ্ধার করা হয়। বাসে আনুমানিক ৪০জন যাত্রী ছিলেন। জীবিত উদ্ধার : ৮ জন (নোট: পুরুষ ৩ জন, মহিলা ৫ জন শিশু জন, স্থানীয় জনতা কর্তৃক, হাসপাতালে নেয়ার পর ডক্টর ২ জন মহিলাকে মৃত ঘোষণা করেন)

বাস ভিতর হতে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে পুরুষ ৬ জন, মহিলা ১১ জন, শিশু ৫ জন ছেলে শিশু -৪, মেয়ে শিশু -১ রয়েছে।

মোট মৃত উদ্ধার ২৪ জনের লাশ উদ্ধার । ফায়ার সার্ভিস কর্তৃক ২১, স্থানীয় জনতা কর্তৃক ০২,(হাসপাতালে মৃত ঘোষণা)নৌবাহিনীর ডুবুরি কর্তৃক ০১জন।]

এই উদ্ধার কাজে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, ডুবুরি ১০ জন; অন্যান্য বাহিনী: সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ