রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালী-৪, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গন অধিকার পরিষদের রবিউল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও ১১৪-পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান।

রোববার বিকেল তিনটায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন সহ গণধিকার পরিষদ ও বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিঁনি সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার সেটার প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান বলে জানিয়েছেন এবিএম মোশাররফ হোসেন। তিঁনি দুই নেতাকে স্বাধুবাদ জানিয়ে সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার অনুরোধ জানান।

একই সময় এবিএম মোশাররফ হোসেনকে পূর্ন সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ