,

নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব ক্ষমা পাওয়ার পর বললেন জাহাঙ্গীর

ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে আবার ক্ষমা করেছে আওয়ামী লীগ।

শনিবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। ক্ষমা পাওয়ায় আবার আওয়ামী লীগে ফিরলেন জাহাঙ্গীর।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।’

ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমাপ্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে।

সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো। ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।’ জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘দল ও দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।

দলের জন্য এখন থেকে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। কোনো চিঠি পাইনি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ