শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হয়েছেন ফরিদা খানম। জেলাপ্রশাসক মো. রেজাউল করিমকে পদ থেকে প্রত্যাহার করে উপসচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। নতুন ডিসি ফরিদা খানম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পৃথক প্রজ্ঞাপনে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ