জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে সদস্যপদ পেয়েছে ৪৪১ জন সাংবাদিক। মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মতিক্রমে স্থায়ী সদস্য হিসেবে এসব সাংবাদিক নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে।









