চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে(সীতাকুন্ড ও নগরীর আংশিক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি এন পি মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক জননেতা অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফ সি এ জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর জীবন সদস্য,প্রাক্তন চবিয়ান ও প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দ এর পক্ষ হতে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর জীবন সদস্যবৃন্দ যথাক্রমে আমজাদ হোসেন চৌধুরী,সোহরাব হোসেন সোহেল,মোহাম্মদ গিয়াসউদ্দীন,মোহাম্মদ আতিকউল্ল্যাহ, এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, মামুনুর রশীদ,মোহাম্মদ শাহেদুল ইসলাম,ব্যারিস্টার এম এম হানিফ,মোহাম্মদ আব্দুল্লাহ্ রায়হান,অনিন্দ্য মজুমদার,নিউটন দত্ত,মোহাম্মদ মনসুর,মোহাম্মদ মামুন রশীদ প্রমুখ নেতৃবৃন্দ।






