এবিজি ইউনিভার্সিটি কাপের দ্বিতীয় ম্যাচে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের বিপক্ষে দারুণ শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেটে ৯৪ রান তুলেছে ড্যাফোডিল।
কাজী ২২ ও প্রীতম ৯ রানে অপরাজিত।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ড্যাফোডিলকে দারুণ শুরু এনে দেন রিয়াজুল (৩৬) ও হামজা (১৬)। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় তারা।
ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির হয়ে উইকেট দুটি নিয়েছেন তাসফিক ও সিসোর।










