,

আমতলীতে পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় তুলে এনে নির্যাতন, ছাত্রলীগ সাজিয়ে পুলিশে সোপর্দ

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হুমায়ুন কবির ও তার চাচাতো ভাই রাকিব মিয়াকে তুলে এনে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মোঃ বাতেন দেওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন নির্যাতনের শিকার হুমায়ুন কবিরের বড় ভাই মোঃ মঞ্জু মিয়া। পরে তাদের ছাত্রলীগ সাজিয়ে মারধর শেষে পুলিশে দিয়েছে বাতেন।

ইউপি সদস্য বাতেন দেওয়ান তাদের নির্যাতনের একটি ভিডিও বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এতে বাতের দেওয়ানের বিরুদ্ধে শাস্তি দাবী করে নিন্দার ঝড় উছেঠে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পুর্ব সোনাখালী এলাকায়।

জানাগেছে, শেখ হাসিনার পতনের পর আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউপি সদস্য বাতেন দেওয়ান চট্টগ্রামে একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরীরত হুমায়ুন কবিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্দ হয়ে বিএনপি নেতা বাতেন দেওয়ান ও তার সহযোগীরা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর হুমায়ুন কবিরের বৃদ্ধ বাবা সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী প্যাদাকে (৮০) বেধরক মারধর করে। তার মারধরে তিনি (বৃদ্ধ) আমতলী উপজেলা ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন ছিলেন। হুমায়ুন কবির গত ১০ নভেম্বর ছুটিতে বাড়ীতে আসেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাতেন দেওয়ান ও তার সহযোগীরা হুমায়ুন কবির ও তার চাচাতো ভাই রাকিব মিয়াকে বউ বাজার থেকে তুলে আনেন। পরে তাদের বেধরক মারধর করে বাতেন ও তার লোকজন। মারধর করে তাদের দিয়ে শেখ হাসিনা ও উপজেলা ছাত্রলীগ নেতাদের গালাগালাজ দিতে বাধ্য করেন বাতেন দেওয়ান ।

এমন একটি ভিডিও বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পরে। এতে বাতেন দেওয়ানের বিরুদ্ধে নিন্দার ঝড় ও তাকে আইনের আওতায় এনে বিচারের দাবী তোলা হয়। ওই রাতেই তাদের নির্যাতন শেষে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে সোপর্দ করেছে বাতেন। শুক্রবার বিকেলে পুলিশ তাদের বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় আসামী করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাতেন দেওয়ান তুলে আনা হুমায়ুন কবির ও রাকিবকে মারধর করছে এবং শেখ হাসিনা ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের গালি দিতে বাধ্য করছে। তারা গালি না দিলেই তাদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বাতেন দেওয়ার দুইজন নিরীহ মানুষকে বউ বাজার থেকে তুলে নিয়ে নির্যাতন করে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়েছেন। এটা নেহায়েত অন্যায় করেছে। তারা যদি অপরাধ করে থাকে তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারতো কিন্তু বাতেন দেওয়ান কোন আইনের বলে তাদের বাজার থেকে তুলে নিয়ে নির্যাতন করেছে? তারা আরো বলেন, বাতেন দেওয়ার শেখ হাসিনার পতনের পরপরই এলাকায় চাঁদাবাসী, জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধে জড়িত। তার অত্যাচারে আঠারোগাছিয়া ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। তার কর্মকান্ডে আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সমর্থণ তলানিতে গিয়েছে।

নির্যাতনের স্বীকার হুমায়ুন কবিরের বড় ভাই মোঃ মঞ্জু মিয়া বলেন, শেখ হাসিনার পতনের পর বাতেন দেওয়ান আমার ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। ওই টাকা না দেয়ার বাতেন দেওয়ান ও তার সহযোগীরা আমার বৃদ্ধ বাবাকে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বেধরক মারধর করেছে। তারই জের ধরে আমার ভাই ও চাচাতো ভাইকে বাতেন দেওয়ান তুনে নিয়ে ছাত্রলীগ সাজিয়ে মারধর করে পুলিশে দিয়েছে। আমি এ ঘটনায় বাতেন দেওয়ান ও তার সহযোগীদের শাস্তি দাবী করছি।

আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বাতেন দেওয়ানের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, বাতেন দেওয়ান ও তার লোকজন হুমায়ুন কবির ও রাকিব মিয়া নামের দুইজনকে ছাত্রলীগ বলে ফাড়িতে হস্তান্তর করেছেন।

বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন হাসান শাহীন বলেন, কোন দুষ্কৃতিকারীর সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে খবর দিবে অথবা ধরে তাদের হাতে তুলে দিবে। কিন্তু কেউ যদি আইন হাতে তুলে নেন সেটা অন্যায়। যদি দলের কেউ আইন হাতে তুলে নেন, তবে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, গাজীপুর ফাড়ির পুলিশ দুইজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিস্ফোরণ আইনের মামলায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন বলেন, আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ