আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, হাতের লেখা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, এনসিপি, গণ অধিকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। শনিবার প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেন, ডাঃ চিন্ময় হাওলাদার, অভিজিত সাহা, ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি কামরুজ্জামান প্রমুখ।








